আমতলীতে জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত-৬ | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
আমতলীতে জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত-৬

আমতলীতে জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত-৬

আপন নিউজ প্রতিবেদন,আমতলীঃ বিরোধীয় জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। আহত পাঁচজনকে পটুয়াখালী মেডিকেল হাসপাতাল ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার আজিমপুর বাজারে শনিবার সকালে।

জানাগেছে, আজিমপুর বাজারে ৬ শতাংশ জমি নিয়ে সিদ্দিক মোল্লা ও শহীদুল মীরের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। শনিবার সকালে ওই বিরোধীয় জমিতে শহীদুল মীর জোরপুর্বক ঘর তুলতেছিল। এতে সিদ্দিক মোল্লা, মেহেদী খাঁন ও মুনসুরা বাঁধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষের জড়িয়ে পরে। সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছে। আহত শহীদুল মীর, শাহিন আলম, সিদ্দিক মোল্লা, মেহেদী খান ও মুনসুরাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে শহীদুল মীরকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শহীদুল মোল্লা বিরোধীয় জমিতে ঘর তুলতেছিল। ওই ঘর তুলতে সিদ্দিক মোল্লা, মেহেদী খান ও মুনসুরা বাঁধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

আহত শহীদুল মীর বলেন, আমার জমিতে ঘর তুলতে গেলে সিদ্দিক মোল্লা তার লোকজন চাঁদা দাবী করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় আমাদের তিন ভাইকে মারধর করেছে।

আহত সিদ্দিক মোল্লা বলেন, আমার জমিতে শহীদুল মীর জোরপুর্বক ঘর তুলতেছিল। এতে বাঁধা দেয়ায় আমাকে ও মেহেদী খান ও মুনসুরাকে মারধর করেছে। তিনি আরো বলেন, আমার কাছে থাকা নগদ টাকা শাহীন আলম ছিনিয়ে নিয়ে গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে মেডিকেল অফিসার ডাঃ সুমন খন্দকার বলেন আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!