মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রিমন সিকদার এমপি এবিএম মোশাররফ হোসেনের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ
গলাচিপা পৌরসভায় নৌকার প্রার্থী বিজয়ী

গলাচিপা পৌরসভায় নৌকার প্রার্থী বিজয়ী

সঞ্জিব দাস,গলাচিপাঃ রোববার (২৮ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে অবাধ, নিরপেক্ষ সুষ্ঠু ও শান্তীপূর্নভাবে গলাচিপা পৌরসভার ভোট গ্রহন শেষ হয়েছে।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ পৌরসভায় ভোট গ্রহন করা হয়েছে। এতে বিজয়ী হয়েছেন ৬ হাজার ৩৩৬ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আহসানুল হক তুহিন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জগ প্রতীকের মু. মামুন আজাদ পেয়েছেন ৪ হাজার ৫৩৮।

এদিকে সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বরে বিজয়ী হয়েছেন মো. সোহাগ মিয়া, ২ নম্বরে গোলাম সরোয়ার আখি ৩ নম্বরে শাহাবুদ্দিন সিকদার, ৪ নম্বরে সুশীল চন্দ্র বিশ্বাস, ৫ নম্বরে রফিকুল ইসলাম সুমন, ৬ নম্বরে আবুল খায়ের বাবলু, ৭ নম্বরে সমির কৃষ্ণ পাল, ৮ নম্বরে সাহেব আলী মাতব্বর, ৯ নম্বরে মো. আল মামুন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২,৩ নম্বরে মোসা. সাহিদা, ৪,৫,৬ নম্বরে সালমা সুলতানা, ৭,৮,৯ নম্বরে শামীমা কাদের রোজী আক্তার। বেসরকারিভাবে এদের নির্বাচিত ঘোষনা করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!