কুয়াকাটায় দুই মাদকসেবীর ১বছরের কারাদন্ড | আপন নিউজ

রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা
কুয়াকাটায় দুই মাদকসেবীর ১বছরের কারাদন্ড

কুয়াকাটায় দুই মাদকসেবীর ১বছরের কারাদন্ড

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ

কুয়াকাটায় মাদক সেবনের অভিযোগে পর্যটন হলিডে হোমসের পরিবেশক সেলিম আজাদ (৪৫) ও ইলিয়াস (৩০) নামে দুই মাদকসেবীকে ১বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মুনিবুর রহমান এ কারাদন্ড দেন। ৩০ জানুয়ারী (বৃহস্পতিবার) গভীর রাতে পর্যটন হলিডে হোমসের স্টাফ রুম থেকে এদেরকে আটক করা হয়।
পর্যটন মোটেল যুবপান্থ নিবাস সুত্রে জানান, আগামী ৪ফ্রেরুয়ারী মহামান্য রাষ্টপতি এডভোকেট আব্দুল হামিদ কুয়াকাটায় সফরে এসে বাংলাদেশ পর্যটন করপোরেশনের যুব পান্থ নিবাসে রাত্রিযাপনের কথা রয়েছে। মহামান্য রাষ্টপতিকে বরণে পর্যটন করপোরেশনের আতিথিয়েতা,ব্যবস্থাপনা নিয়ে আলোচনা শেষে রাত সাড়ে ১২টার দিকে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.মুনিবুর রহমান, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা অনুপ দাস মোটেল পরিদর্শন করছিলেন। পরিদর্শনকালে যুব পান্থ নিবাসের পরিবেশক সেলিম এবং স্থানীয় যুবক ইলিয়াসকে স্টাফ রুমের মধ্যে মদ্যপ অবস্থায় দেখতে পান। তখন এদের কাছে থেকে মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় উপস্থিত ছিলেন পর্যটন হলিডে হোমসের ব্যবস্থাপক সূভাস নন্দী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের উর্ধতন কর্মকতারা। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাদকসেবীকে ১বছরের কারাদন্ড দেয়া হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!