বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
আমতলীতে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট; ১-০ গোলে আমতলী পৌরসভা একাদ্বশের জয়লাভ

আমতলীতে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট; ১-০ গোলে আমতলী পৌরসভা একাদ্বশের জয়লাভ

আমতলী প্রতিনিধিঃ মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্ত্রী উপলক্ষে আমতলী পৌরসভার আয়োজিত মেয়র কাপ ফুটবল টুর্নানেন্টের ফাইনাল খেলা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। আমতলী একে সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। এ খেলায় আমতলী পৌরসভা একাদ্বশ ১-০ গোলে আমতলী সদর ইউনিয়ন পরিষদ একাদ্বশকে হারিয়ে জয়লাভ করেছে।

জানাগেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্ত্রী উপলক্ষে আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। শনিবার ওই টুর্নামেন্টের ফাইনাল খেলা আমতলী একে সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি এ খেলার উদ্বোধন করেন।

উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির, বরগুনা জেলা যুবলীগ সভাপতি পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ লোকমান হোসেন ডাকুয়া, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট এমএ কাদের মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম, ওসি একেএম মিজানুর রহমান, আমতলী উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি মোঃ মোতাহার উদ্দিন মৃধা ও জেলা ছাত্রলীগ সভাপতি অ্যাডভোকেট জুবায়ের আদনান অনিক। এ খেলায় আমতলী পৌরসভা একাদ্বশ ও আমতলী সদর ইউনিয়ন পরিষদ একাদ্বশ অংশগ্রহন করেন। পৌরসভা একাদ্বশ আমতলী সদর ইউনিয়ন একাদ্বশকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়। খেলা পরিচালনা করেন বরগুনা জেলা ক্রিয়া সংস্থার কোষাধাক্ষ রেফারি মোঃ জসিম উদ্দিন সাগর। এ খেলায় দেশি বিদেশী খেলোয়ারা অংশগ্রহন করেন। হাজার হাজার দর্শক এ খেলাটি উপভোগ করেন। আমতলী পৌরসভা একাদ্বশের স্টাইকার নাইজেরিয়ার খেলোয়ার “বা” আকর্ষনীয় গোলটি করে পৌরসভা একাদ্বশকে বিজয়ী করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!