অন্যভুবন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা | আপন নিউজ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ
অন্যভুবন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা

অন্যভুবন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা

রিপোর্ট- মাইনুদ্দিন আল আতিকঃ অন্যভুবন সাহিত্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তজার্তিক গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়।

১ম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী। ২য় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউদ্দিন স্টালিন।

অন্যভুবনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আমির হোসেনের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. নাঈমা খানম, উম্মে হাবিবা সূচনা ও মেরিনা হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এস এম ইলিয়াস, শওকত মাহমুদ, মোঃ মোনিনুল হক নান্টু, এবিএম সোহেল রশিদ, খলিলুর রহমান, ড. মোঃ আলমগীর আলম, মোসলেহ উদ্দিন, অধ্যাপক শামসাদ ফেরদৌসী, মোঃ বেল্লাল হাওলাদার, দেওয়ান ইকবাল, মুন্সি কবির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন আগত কবি-সাহিত্যিকরা।

সবশেষে আমন্ত্রিত কবি, সাহিত্যিক ও সাহিত্যানুরাগীদের মধ্যে সাহিত্যের পথে হাঁটার স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করে উৎসাহিত করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!