পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিন ম্যানপাওয়ার কোম্পানীর কোটি টাকা ছিনতাই! | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিন ম্যানপাওয়ার কোম্পানীর কোটি টাকা ছিনতাই!

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিন ম্যানপাওয়ার কোম্পানীর কোটি টাকা ছিনতাই!

আমতলী প্রতিনিধিঃ
কলাপাড়ার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ম্যানপাওয়ার কোম্পানীর শ্রমিকদের বেতনের কোটি টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা।
টাকাবহনকারী মাইক্রোবাসের থাকা কোম্পানীর মালিকসহ দুইজনকে কুপিয়ে আহত করেছে। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার সন্ধ্যায় আমতলী-কুয়াকাটা মহাসড়কের টিয়াখালী কলেজ সংলগ্ন এলাকায়। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ মাইক্রোবাস চালক আবু বক্করকে আটক করেছে।
পুলিশ ও কোম্পানী সূত্রে জানাগেছে, আরইডব্লিউ, এসইডব্লিউ ও জেটি ট্রেডার্স নামের তিন ম্যানপাওয়ার কোম্পানী পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক সরবরাহ করে আসছে। ওই তিন কোম্পানীর ৫ শতাধিক শ্রমিক পায়রা তাপ বিদ্যুৎ কাজ করে। জানুয়ারী মাসের ওই শ্রমিকদের বেতন দেওয়ার জন্য বরিশাল প্রিমিয়ার ব্যাংক থেকে আরইডব্লিউ সাড়ে ১২ লক্ষ, এসইডব্লিউ ৩৬ লক্ষ ও জেপি ট্রেডার্স ৫২ লক্ষ টাকা উত্তোলন করে কলাপাড়া উপজেলার তাপ বিদ্যুৎ কেন্দ্রে মাইক্রোবাস (ঢাকা মোট্রো-চ-৫১-৫৭৬১) যোগে  নিয়ে যাচ্ছিল।  পথিমধ্যে আমতলী-কুয়াকাটা মহাসড়কের টিয়াখালী কলেজ সংলগ্ন স্থানে একটি ভ্যান গাড়ী ও বাঁশ ফেলে মাইক্রোবাসের গতিরোধ করে। পরে পিছন দিক থেকে ৫-৬ টি মোটর সাইকেলে আসা ছিনতাইকারী চক্র  দেশীয় অস্ত্র দিয়ে মাইক্রোবাসের কাঁচ ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং মাইক্রোবাসটি অস্ত্রের মুখে জিম্মি করে টিয়াখালী কাঁচা সড়কে নিয়ে যায়। ওইখানে নিয়ে গাড়ীতে থাকা কোম্পানীর হোসাইন, জুয়েল, হুমায়ূন, ঝুনু ও তানভীনকে বেধড়ক মারধর করে টাকা ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তানভিন ও ঝুনু প্রতিরোধ করলে তাদের এ্যালোপাথারি কুপিয়ে টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাই শেষে ছিনতাইকারীরা বীর দর্পে মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস চালক আবু বক্করকে আটক করে এবং মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত ঝুনু কে কলাপাড়া হাসপাতালে ও তানভীনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ছিনতাইকারীরা সড়ক থেকে অস্ত্রের মুখে মাইক্রোবাসটি গতিরোধ করে টিয়াখালী কাঁচা সড়কে নিয়ে যায়। পরে ওই স্থানে মাইক্রোবাসের লোকজনকে মারধর করে ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
আমতলী থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস চালক আবু বক্করকে আটক ও মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে।
বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!