আমতলীতে ইনডোর গেইম, কৃষকের মাঝে সূর্যমুখী বিজ ও সার বিতরনের উদ্বোধন | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
আমতলীতে ইনডোর গেইম, কৃষকের মাঝে সূর্যমুখী বিজ ও সার বিতরনের উদ্বোধন

আমতলীতে ইনডোর গেইম, কৃষকের মাঝে সূর্যমুখী বিজ ও সার বিতরনের উদ্বোধন

আমতলী প্রতিনিধিঃ
আমতলী মুজিব জন্মশতবর্ষ পালন উপলক্ষে আমতলী উপজেলা ক্রীড়া সংস্থার ইনডোর গেম খেলা ও কৃষি ভিাগের আয়োজনে সূর্য্য মুখীর চাষ বৃদ্দির লক্ষে বিনা মূল্যে ৭০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরন করা হয়। ইনডোর গেম খেলা, সার ও বীজ বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
বৃহস্পতিবার দুপুর ১টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীনের সভাপতিত্বে ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ইনডোর গেম খেলা ও কৃষি বিভাগের আয়োজনে সূর্য্য মুখীর চাষ বৃদ্দির লক্ষে বিনা মূল্যে ৭০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। পরে প্রধান অতিথি আনুষ্ঠানিক ভাবে দাবা খেলার মাধ্যমে গেমের এবং ৭০ জন কৃষকের হাতে সূর্য্য মুখীর বীজ তুলে দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা মো. হেমায়েত উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, এ্যাড. নুরুল ইসলাম, মো. হারুন অর রশিদ প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!