আমতলীতে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু
আমতলীতে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

আমতলীতে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

আপন নিউজ প্রতিবেদন, আমতলীঃ ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা জাহিদুল (২৫) ও আয়জদ্দিনকে (৩৭) গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার কুলইরচর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ নাহিদ হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ রাওঘা গ্রামের বাবুল চৌকিদারের ছেলে জাহিদুল ইসলাম এবং কুলইরচর গ্রামের কেতাব আলীর ছেলে আয়জদ্দিন মিয়া যৌথভাবে ইয়াবা বিক্রি করে আসছে। শনিবার রাতে দুই ইয়াবা বিক্রেতা কুলইরচর গ্রামে ইয়াবা বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমানের নেতৃত্বে এসআই দাদন ও আমিনুল ইসলাম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি তালিয়ে ৩৫ ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রনে থানায় মামলা হয়েছে। পুলিশ রবিবার তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেছে। আদালতের বিচারক মোঃ নাহিদ হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাকের আদালতে পাঠানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!