কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত | আপন নিউজ

সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় কিশোরকে কু’পি’য়ে হ’ত্যা, তিনজন আ’ট’ক কলাপাড়ায় গৃহবধূর ম’র’দে’হ উ’দ্ধা’র, এতিম হয়ে গেল দুই বছরের কন্যাসন্তান জিয়া স্মৃতি জাদুঘরে কিছুক্ষণ কলাপাড়ায় নাতির বিয়ের অনুষ্ঠানে হা’ম’লা, আ’হ’ত ১ আশানুরূপ পর্যটক নেই কুয়াকাটায়, হতাশ পর্যটন ব্যবসায়ীরা কলাপাড়ায় মা’দ’কসেবীর হা’ম’লা-ভাঙচু’রে আতঙ্কিত গ্রামবাসী; মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ রাতের আঁধারে আমতলীতে ভরা খাল খনন, এলাকাবাসীর বি’ক্ষো’ভ কলাপাড়ায় ঘের নিয়ে দ্বন্দ্ব, সুষ্ঠু বিচারের দাবিতে বি’ক্ষো’ভ আমতলীতে পিআপ ভ্যানের চাকা ফেটে ব্রীজের সঙ্গে ধাক্কা; হেল্পার নি’হ’ত; চালক আ’হ’ত কলাপাড়ায় মাত্র ৮ মাসে হাফেজ ১২ বছরের মুয়াজ, নিজ মাদরাসায় সংবর্ধনা
কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার চাকামইয়া নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “স্বাস্থ্যগত আচরণ পরিবর্তন ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের থ্রাইভ প্রকল্পের উদ্যোগে এবং দাতা সংস্থা ইন্টারএ্যাকটের অর্থায়নে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন থ্রাইভ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এলিয়াস মূর্ম্ম, প্রকল্প কর্মকর্তা মিল্টন সরদার, সিনিয়র প্রকল্প পরিদর্শক পায়েল চন্দ্র দাস, প্রকল্প হিসাবরক্ষক বাদল বালা, কমিউনিটি ফ্যাসিলিটেটর আসমা বেগম, লাখাইন, আল-আমিন, তুষার বাড়ৈ এবং কমিউনিটি মবিলাইজার সুমি।

কর্মশালায় পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে বিভিন্ন দিক তুলে ধরা হয়। নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবহার ও সংরক্ষণ, পানি দূষণের কারণ ও প্রতিরোধ, উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। একইসঙ্গে খোলা স্থানে মলত্যাগের ক্ষতিকর প্রভাব নিয়েও সচেতনতা সৃষ্টি করা হয়।

এছাড়া ব্যক্তিগত স্বাস্থ্যবিধি চর্চা, বিশেষ করে খাবারের আগে ও শৌচাগার ব্যবহারের পরে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় পানিবাহিত রোগ প্রতিরোধ, সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে সুস্থ জীবনযাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হলে অংশগ্রহণকারী শিশুদের মাঝে উপহার বিতরণ করা হয়।

সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও টেকসই সমাজ গঠনের গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!