শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

কলাপাড়া উপজেলার টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন
রিপোর্ট-এস এম আলমগীর হোসেনঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় ডানিডা সড়ক হতে রুস্তুম হাওলাদার বাড়ি ভায়া মজিদ মাস্টার ও রাজু মুন্সী বাড়ি সড়ক (চেইনেজ ০০-৫০০ মিটার) উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি। শুক্রবার বিকেলে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইলিয়াস তালুকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি এবং বিএনপি নেতা নুরুল হক মুন্সী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সিকদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন সিকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী মোঃ হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী মোঃ সুমন, মোঃ সজল বিশ্বাস, মোঃ মোস্তাফিজুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব নাসির উদ্দিন রতন, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান লিটু বিশ্বাস, টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন প্যাদা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফোরকান, ইউনিয়ন যুবদলের সভাপতি বশির আহমেদ হাওলাদার, সাধারণ সম্পাদক গাজী মোঃ নিয়াজ মোর্শেদসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply