আমতলীতে উত্যাক্তের প্রতিবাদ করায় দুই স্কুল ছাত্রকে পিটিয়ে জখম | আপন নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
আমতলীতে উত্যাক্তের প্রতিবাদ করায় দুই স্কুল ছাত্রকে পিটিয়ে জখম

আমতলীতে উত্যাক্তের প্রতিবাদ করায় দুই স্কুল ছাত্রকে পিটিয়ে জখম

আমতলী প্রতিনিধিঃ আমতলীতে চার স্কুল ছাত্রীকে উত্যাক্তের প্রতিবাদ করায় দুই স্কুল ছাত্র সিফাত (১৬), আল রাব্বিকে (১৫) বখাটে মেহেদী ও জাহিদ হাওলাদার পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত সিফাত ও আল রাব্বি এমন অভিযোগ করেন। আহত স্কুল ছাত্রকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার সকালে উত্তর রাওঘা গ্রামে।

জানাগেছে, উপজেলার দক্ষিণ রাওঘা নুর আলামিন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর চার ছাত্রী সাগরিকা, রিপা,মুক্তা ও মারিয়াকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উত্তর রাওঘা গ্রামের বাহাদুর হাওলাদারের ছেলে মেহেদী ও ইব্রাহিম হাওলাদারের ছেলে জাহিদ উত্যাক্ত করে আসছে। বুধবার সকালে ওই চার ছাত্রী স্কুল আসতেছিল। এমন মুহুর্তে বখাটে মেহেদী ও জাহিদ পথ আটকে তাদের উত্যাক্ত করে। ওই সময়ে ওই স্কুলের দশম শ্রেনী ছাত্র সিফাত ও আল রাব্বি এ ঘটনার প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে মেহেদী ও জাহিদ তাদের পিটিয়ে জখম করে। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নবম শ্রেনীর স্কুল ছাত্রী সাগরিকা, রিপা, মুক্তা ও মারিয়া বলেন, প্রায়ই স্কুলে আসা যাওয়ার পথে বখাটে জাহিদ ও মেহেদী আমাদের কুপ্রস্তাব দেয়। বুধবার সকালে স্কুলে আসার পথে পথ আটকে তারা আমাদের উত্যাক্ত করছিল। এ সময় সিফাত ও রাব্বি এ ঘটনার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা সিফাত ও রাব্বিকে মারধর করেছে। আমরা এ ঘটনার বিচার চাই।

আহত সিফাত ও আল রাব্বি বলেন, বখাটে মেহেদী ও জাহিদ চার স্কুল ছাত্রীর পথ আটকে উত্যাক্ত করছিল। আমরা এর প্রতিবাদ করলে আমাদের পিটিয়ে জখম করেছে।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ সামসুল আলম বলেন, বখাটে মেহেদী ও জাহিদ প্রায়ই স্কুলে আসা যাওয়ার পথে মেয়েদের উত্যাক্ত করে। মেয়েদের উত্যাক্তের প্রতিবাদ করায় তারা সিফাত ও আল রাব্বিকে মারধর করেছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, বিষয়টি জেনেছি। অভিযাগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!