আমতলীতে আদালতের নির্দেশে বসতবাড়ী উচ্ছেদ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু
আমতলীতে আদালতের নির্দেশে বসতবাড়ী উচ্ছেদ

আমতলীতে আদালতের নির্দেশে বসতবাড়ী উচ্ছেদ

আমতলী প্রতিনিধিঃ আমতলী পৌর শহরের ৪ নং ওয়ার্ডের ওয়াবদা সড়কের সঞ্জিব দাশ ও রুপাই দাশের বসতবাড়ী উচ্ছেদ করা হয়েছে। বরগুনা সিনিয়র সহকারী জেলা জজ আদালতের নির্দেশে এ বসত বাড়ী উচ্ছেদ করা হয়। বসতবাড়ী উচ্ছেদ করে জমি সরকারী হেফাজতে নেয়া হয়েছে। আদালতের পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত ওই জমি সরকারী নিয়ন্ত্রনে থাকবে বলে আদেশে উল্লেখ আছে।

জানগেছে, ২০০৮ সালে আমতলী পৌর শহরের ৪ নং ওয়ার্ডের ওয়াবদা সড়কের ৫ শতাংশ জমিতে সঞ্জিব দাশ ও রুপাই দাশ বসতবাড়ী নির্মাণ করে বসবাস করে আসছে। ওই জমি মোঃ মজিবুর রহমান তার দাবী করে আদালতে মামলা করেন। দীর্ঘ ১৪ বছর শেষে এ বছর মজিবুর রহমানের পক্ষে রায় দেয় আদালত। আদালতের আদেশের প্রেক্ষিতে গত ১৮ এপ্রিল বরগুনা সহকারী জেলা জজ আদালতের বিচারক নজরুল ইসলাম বসতবাড়ী উচ্ছেদ করে জমি সরকারী হেফাজতে নেয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশ মতে জেলা নাজির মোঃ ফারুক আহম্মেদ শনিবার দুুপুরে সঞ্জিব দাশ ও রুপাই দাশের বসতবাড়ী উচ্ছেদ করে জমি সরকারী হেফাজতে নেন।

রুপাই দাশ বলেন, আদালত থেকে বসতবাড়ী উচ্ছেদের কোন নোটিশ দেয়া হয়নি। নোটিশ না দিয়েই আমার বসতবাড়ী ভেঙ্গে দিয়েছে। পরিবার পরিজন নিয়ে আমি এখন অসহায়।
মামলার বাদী মোঃ মজিবুর রহমান বলেন, আমি ন্যায় বিচার পেয়েছি। আদালত আমাকে আমার জমি ফিরিয়ে দিয়েছেন।

বরগুনা জেলা আদালতের নাজির মোঃ ফারুক আহম্মেদ বলেন, আদালতের নির্দেশ মতে বসতবাড়ী উচ্ছেদ করে জমি সরকারী হেফাজতে নেয়া হয়েছে। আদালতের পরবর্তি আদেশ ছাড়া জমি সরকারী হেফাজতে থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!