আমতলীতে ইমামকে লাঞ্ছিত | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু
আমতলীতে ইমামকে লাঞ্ছিত

আমতলীতে ইমামকে লাঞ্ছিত

আমতলী প্রতিনিধিঃ ইমাম ও খতিব মাওলানা মোঃ আবুল বাশারকে প্রভাবশালী শাহজাহান হাওলাদার গালমন্দ ও লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইমাম মোঃ আবুল বাশার এমন অভিযোগ করেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার শাখারিয়া বাজার জামে মসজিদে শুক্রবার জুমার নামাজে। এ ঘটনায় মুসুল্লীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত শাহজাহান হাওলাদারের বিচার দাবী করেছেন তারা।

জানাগেছে, উপজেলার শাখারিয়া বাজার জামে মসজিদে মাওলানা মোঃ আবুল বাশার গত ৭ বছর ধরে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছেন। শুক্রবার জুমার বয়ান চলাকালিন সময়ে প্রভাবশালী শাহজাহান হাওলাদার কথা বলতেছিল। এ সময় ইমাম তাকে কথা বলতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহজাহান হাওলাদার ইমামকে গালমন্দ এবং লাি ত করেন। এ ঘটনায় মসজিদের মুসুল্লীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তারা প্রভাবশালী শাহজাহানের শাস্তি দাবী করেছেন।

প্রত্যক্ষদর্শী মোঃ আব্দুল কুদ্দুস ব্যাপারী বলেন, খুদবা চলাকালিন সময়ে শাহজাহান হাওলাদার কথা বলতেছিল। ইমাম তাকে কথা বলতে নিষেধ করা মাত্রই গালাগাল ও লাঞ্ছিত করেছেন।

মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আবুল বাশার বলেন, জুমার খুদবায় এতেকাফের বয়ান করতেছিলাম এমন সময় শাহজাহান হাওলাদার রোগাক্রান্ত সুলতান খাঁন ও সোবাহান ফকিরকে নিয়ে কটুক্তি করে কথা বলতেছিল। আমি তাকে কথা বলতে নিষেধ করলে আমাকে অকথ্য ভাষায় গালাগাল ও লাঞ্ছিত করেছে।

প্রভাবশালী শাহজাহান হাওলাদার লাঞ্ছিত করার কথা অস্বীকার করে বলেন, ইমামের সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!