বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় ব্রীজ ভেঙ্গে বালু ভর্তি ট্রলি নদীতে; নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি

কলাপাড়ায় ব্রীজ ভেঙ্গে বালু ভর্তি ট্রলি নদীতে; নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি

মোঃ জুলহাস মোল্লাঃ
কলাপাড়ায় ব্রীজ ভেঙ্গে বালু ভর্তি ট্রলি নদীতে পড়ে একজন নিখোঁজ ও চার জন আহত হয়েছে। নিখোঁজ হওয়ার পর এখনো নিখোঁজ হওয়া আনিস প্যাদার কোন সন্ধান মেলেনি।
তবে নিখোঁজ শ্রমিক আনিস প্যাদা (৪০)’র উদ্ধারে কলাপাড়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস, ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় ডুবুরিদল কাজ করছে বলে জানা গেছে।
স্থানীয়দের ধারনা বালুভর্তি ট্রলি উল্টে যাওয়ায় নিখোঁজ আনিস প্যাদা বালুর নীচে চাপা পরতে পারে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে জনপ্রতিনিধি ও কলাপাড়া প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার শেষবিকালে উপজেলার মধুখালী নদীর একটি ঝুকিপূর্ণ আয়রন ব্রীজের উপর দিয়ে একটি বালুভর্তি ট্রলি যাওয়ার সময় ব্রীজটি ভেঙ্গে ট্রলিটি নদীতে পরে যায়। এ  ঘটনায় একজন নিখোঁজ রয়েছে এবং বাকী চারজনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্রে জানাগেছে।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, আমি ঘটনাস্থলে উপস্থিত থেকে
নিখোঁজ শ্রমিকের উদ্ধারে কাজ করছি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শ্রমিকের সন্ধান মেলেনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!