বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় এক প্রধান শিক্ষক’র বিরুদ্ধে ১৩ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

কলাপাড়ায় এক প্রধান শিক্ষক’র বিরুদ্ধে ১৩ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ 
কলাপাড়ায় খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম সহ ৫ জনের বিরুদ্ধে ১৩ লক্ষ টাকা আত্মসাত ও প্রতারনার অভিযোগ সম্পর্কিত বিষয়ে সহকারী কমিশনার (ভূমি)কে ৪০ দিনের মধ্যে তদন্তর নির্দেশ দিয়েছেন আদালত। বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) এ আদেশ প্রদান করেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক আবদুর রহিম সহ ৫ জন কুয়াকাটার ব্যবসায়ী মিলন হাওলাদার ও তার ব্যবসায়ী বন্ধুর নিকট থেকে ২০ আগষ্ট ২০১৬ লতাচাপলি মৌজার ৪০ শতাংশ জমি বিক্রয়ের জন্য ৩০০ টাকার নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর করে ১৩ লক্ষ টাকা গ্রহন করেন। এরপর দীর্ঘদিনেও বাদীর পাওনা টাকা ও তার অনুকূলে উক্ত পরিমান সম্পত্তির দলিল রেজিষ্ট্রী করে দেননি। বিষয়টির সুষ্ঠু সমাধানের লক্ষে ইতোপূর্বে লিখিত অভিযোগের প্রেক্ষিতে মহিপুর থানা পুলিশ উদ্দোগ নিয়েও কোন ফল হয়নি। পরবর্তীতে ইউএনও কলাপাড়াকে বিষয়টি জ্ঞাত করার পর তিনি ফৌজদারী মামলা করার পরামর্শ দেয়ায় ভুক্তভোগী মিলন হাওলাদার বিজ্ঞ আদালতে বৃহস্পতিবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
এ বিষয়ে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম বাদীর অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, মামলায় বর্নিত ১৩ লক্ষ টাকা সে পাবেনা। টাকার পরিমান আরও কম হবে। তবে এটি সমাধান করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ বলেন, এ বিষয়ে তিনি জ্ঞাত নন। আদালতের আদেশ পেয়ে নির্দেশিত সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!