তালতলীতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি জাহাজ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
তালতলীতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি জাহাজ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

তালতলীতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি জাহাজ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

আমতলী প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বরগুনার তালতলীতে জাহাজ নির্মাণ ও পুন:নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নে দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। সোমবার উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকায় কয়েক হাজার মানুষ এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

নিশানবাড়িয়ার ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজবি-উল-কবির, শারিকখালী ইউপি চেয়ারম্যান আবুল বাসার বাদশা তালুকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু প্রমুখ।

প্রসঙ্গত, ২০১২ সালে বরগুনার তালতলীতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুঁলবাড়িয়া এলাকায় পায়রা নদীর তীরে জাহাজ নির্মাণ ও পুন:নির্মাণে একটি প্র্রকল্প নেওয়ার ঘোষণা দেন। এরপর বিষয়টি সমীক্ষা করার জন্য শিল্প মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়। অজ্ঞাত কারণে কমিটির কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!