আমতলীতে প্রাণীসম্পদ প্রদর্শনী | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে প্রাণীসম্পদ প্রদর্শনী

আমতলীতে প্রাণীসম্পদ প্রদর্শনী

আমতলী প্রতিনিধি: আমতলী উপজেলার প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শনিবার আমতলী সরকারী একে পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রদর্শনী মেলা হয়। প্রদর্শনীতে উপজেলার খামারীরা বিভিন্ন প্রজাতির পশু ও পাখি নিয়ে আসেন।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার ও ওসি একেএম মিজানুর রহমান।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খাঁন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মৃধা, মোঃ হারুন-অর রশিদ, খামারী অ্যাডভোকেট ইউসুফ মিয়া ও মোসাঃ নাসরিন সুলতানা প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!