বেনাপোল বন্দরে ভারতের সাথে আমদানী-রপ্তানী বন্ধ | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
বেনাপোল বন্দরে ভারতের সাথে আমদানী-রপ্তানী বন্ধ

বেনাপোল বন্দরে ভারতের সাথে আমদানী-রপ্তানী বন্ধ

মোঃ জসিম উদ্দিন,বেনাপোল
বেনাপোল বন্দর দিয়ে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য ভারতের সাথে সব ধররনের আমদানী-রপ্তানী বাণিজ্য বন্ধ রয়েছে। ফলে বন্দর এলাকার দু’পাশে শতশত পন্যবাহী ট্রাক  দাঁড়িয়ে আছে দু বন্দরে প্রবেশের অপেক্ষায়। যার অধিকাংশ রফতানি মুখী শিল্প প্রতিষ্টানের কাঁচামাল ও পচনশীল দ্রব্য।বন্দর এলাকার দু’পাশে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট।
ব্যবসায়ীরা জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা বেনাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্ট স্টাফদের কাগজপত্র ভারতে প্রবেশ করতে না দেওয়ায় মঙ্গলবার সকাল থেকে আমদানী-রপ্তানী বন্ধ রয়েছে।  তবে কাস্টমসের কর্মকর্তরা আমদানী-রপ্তানী চালু করতে ভারতীয় পেট্রাপোল বন্দরের কাস্টমস কর্মকর্তাদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে কাস্টমসের কর্মকর্তারা।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান,সকালে মালামাল রপ্তানীর জন্য কাগজপত্র নিয়ে পেট্রাপোল বন্দরে প্রবেশ করতে গেলে হঠাৎ করে বিএসএফ এর বাধার মুখে পড়ে আমাদের সদস্যরা। প্রত্যেক কর্মচারীকে বিএসএফের বাধার কারণে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করতে পারেনি। যে কারণে মুহুর্তের মধ্যে ভারতের সাথে সব ধরনের আমদানী রপ্তানী বন্ধ হয়ে যায়।
বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন জানান, সকাল থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সিএন্ডএফ কর্মচারীদের পেট্রাপোল বন্দরে ঢুকতে না দেওয়া সকাল থেকে ভারতের সাথে আমাদানী-রপ্তানী বন্ধ রয়েছে। তবে কি কারণে তারা স্টাফদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে না তা এখনো জানা যায়নি।
বেনাপোল কাস্টমসের কার্গ শাখার সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, সিএন্ডএফ এজেন্ট কর্মচারীরা যাতে তাড়া তাড়ি ভারতে প্রবেশ করতে পারে সেই চেষ্টা চালানো হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে সে দেশে আমেরিকান প্রেসিডেন্ট সফরের কারনে সীমান্ত জুড়ে কঠোর নজরদারীর ফলে বাংলাদেশ থেকে কোন সিএন্ডএফ কর্মচারীকে ভারতে ঢুকতে দিচ্ছে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!