আমতলীতে ভুমি জরিপের অনিয়ম বন্ধের দাবীতে মানববন্ধন | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে ভুমি জরিপের অনিয়ম বন্ধের দাবীতে মানববন্ধন

আমতলীতে ভুমি জরিপের অনিয়ম বন্ধের দাবীতে মানববন্ধন

আমতলী প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে বিএস ভূমি জরিপে সার্ভেয়ারদের অনিয়ম, ঘুষ ও দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।শনিবার বেলা ১১ টায় আমতলী সদর ইউনিয়নের আকন বাড়ি বাজারে মানববন্ধন করেন ভুক্তভোগী ৫২ নং উত্তর টিয়াখালী মৌজাবাসী।

মানববন্ধনে ইউপি সদস্য জালাল উদ্দিন খানর সভাপতিত্বে বক্তব্য রাখেন আলতাফ হোসেন হাওলাদার, মো. ফিরোজ, মো. ফেরদাউস আকন, আমিনুল ইসলাম মৃধা. আব্দুস সোবহান শরীফ, মোঃ দেলোয়ার আকন, মোঃ মাজেদ মৃধা, অধ্যাপক গাজী মোঃ রুহুল আমিন ,আব্দুল মজিদ ফকির, আব্দুল খালেক হাওলাদার, মোঃ জহিরুল ইসলাম হাওলাদার প্রমুখ।মানববন্ধনে টিয়াখালী মৌজার পাঁচ শতাধিক ভুমি মালিকসহ ভুক্তভোগিরা অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ৫২ নং উত্তর টিয়াখালী মৌজায় সাবেক এস এ খতিয়ানগুলোতে ও ১ টি দাগ হইতে বর্তমান বিএস জরিপে বহু খতিয়ান ও দাগ তৈরি করা হয়েছে। এতে ভূমি মালিকদের বি এস জরিপে বহুবিধ সমস্যা ঘটছে। তাতে খতিয়ান ও দাগে মূল মালিকদের ভূমি পূর্বের চেয়ে অনেক কম দেখা যায়। ফলে ভূমির মালিকগন সঠিক হিসাব পাচ্ছেনা। বহুবিধ দাগ ও খতিয়ান সৃষ্টির কারনে মাঠ জরিপ তালাশিতে ভূমি মালিকদের বহু হয়রানি ও বিপাকের স্বীকার হতে হচ্ছে। ভুক্তভোগিরা অবিলম্বে ভুমি জরিপের এসব অনিয়ম বন্দের দাবী জানিযেছেন।

এ ব্যাপারে আমতলী সহকারী সেটেল্টমেন্ট অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে বিষযটি ক্ষতিয়ে দেখবো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!