আমতলীতে নেশা জাতীয় দ্রব্য মেশানো খাবার খেয়ে তিন পরিবারের ৮ শিশু ও নারী হাসপাতালে | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে নেশা জাতীয় দ্রব্য মেশানো খাবার খেয়ে তিন পরিবারের ৮ শিশু ও নারী হাসপাতালে

আমতলীতে নেশা জাতীয় দ্রব্য মেশানো খাবার খেয়ে তিন পরিবারের ৮ শিশু ও নারী হাসপাতালে

আমতলী প্রতিনিধিঃ দুর্বৃত্ত্বদের নেশা জাতীয় দ্রব্য মেশানো খাবার খেয়ে তিন পরিবারের ৮ শিশু ও নারী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার বেতমোর গ্রামে বুধবার রাতে।

জানাগেছে, উপজেলার বেতমোর গ্রামের ব্যবসায়ী নাশির তালুকদারের ঘরে দুর্বৃত্ত¡রা খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য দেয়। মঙ্গলবার রাতে ওই খাবার খেয়ে তার স্ত্রী ফরিদা ইয়াসমিন, পুত্রবধু লামিয়া ও নাতি ফাহিম হোসাইন জ্ঞান হারিয়ে ফেলে। নাশির তালুকদার রাত ১০ বাড়ী ফিরে তার ঘরের সকলকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। দ্রুত স্বজনরা তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। ওই রাতেই একই গ্রামের আতাউর রহমানের ঘরের খাবারে দুর্বৃত্ত¡রা নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে রাখে। ওই খাবার খেয়ে একই অবস্থায় ইয়াসমিন, সাফা ও সারিফা অজ্ঞান হয়ে পড়ে। তাদেরকে বৃহস্পতিবার সকালে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ওই হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক ডাঃ মেহেরীন আশ্রাফ তাদের উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। এ ঘটনার একদিন আগে মঙ্গলবার রাতে একই গ্রামের লোকমান তালুকদারের ঘরের খাবারে দুর্বৃত্ত্বরা নেশা জাতীয় দ্রব্য দেয়। ওই খাবার খেয়ে হাজেরা খাতুন ও রাবেয়া বেগম জ্ঞান হারিয়ে ফেলে। তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সবাই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অসুস্থ্য লামিয়া বলেন, ঘরের পাতিলে রেখে দেয়া দুধ খাওয়ার পরপরই পরিবারের আমরা তিনজন অসুস্থ্য হয়ে পরেছি। এরপর কি হয়েছে জানিনা?
নাশির তালুকদার বলেন, দুর্বৃত্ত¡রা ঘরের খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে রেখে গেছে। ওই খাবার খেয়ে আমার পরিবারের তিনজন জ্ঞান হারিয়ে ফেলেছে। একই ভাবে আমার দুই প্রতিবেশী পরিবারের ৬ জন জ্ঞান হারিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহেরীন আশ্রাফ বলেন, অসুস্থ্যদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য খাওয়ায় এ অবস্থা হয়েছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়েছি। রহস্য উদঘাটন করে দ্রুত দায়ীদের শাস্তির আওতায় আনা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!