কলাপাড়ায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান, সদস্যদের আগমনে মিলাদ ও দোয়া | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান, সদস্যদের আগমনে মিলাদ ও দোয়া

কলাপাড়ায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান, সদস্যদের আগমনে মিলাদ ও দোয়া

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্য বৃন্দের শুভ আগমন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে ধানখালী ইউনিয়ন পরিষদ ভবনে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুবুর রহমান মহিব (এমপি)। উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা।

ধানখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শাহজাদা পারভেজ টিনু মৃধা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আব্দুল রব মৃধা, এ্যাড. নুর হোসেন খান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন মৃধা, মেজবাহ মুন্সী, মোঃ রুহুল আমিন মৃধা, মোঃ জলিল মৃধা, লুৎফুল মাস্টার, সাবেক ইউপি সদস্য মোঃ ফিরোজ তালুকদার, মোঃ হুমায়ুন গাজী, নবনির্বাচিত মহিলা সদস্য মাহমুদা মালা। পরে মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ধানখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!