রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মহিষের ঘাস কাটাকে কেন্দ্র করে পিতা-পুত্রকে পি/টি/য়ে আ/হ/ত করার অভিযোগ কলাপাড়ায় ম্যাক্স হাসপাতালের নারী কর্মীকে মা/রধ/র, চিকিৎসকসহ ৩ জনের বি/রু/দ্ধে মা/ম/লা কলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের পাশে এমপি এবিএম মোশাররফ, বিতরণ করলেন শাড়ি ও অর্থ কলাপাড়ায় শিশু রাইয়ান হ ত্যা মা’ম’লা’য় ৫ দিনের রিমান্ড, আ’সা’মির পক্ষে লড়েননি কোনো আইনজীবী পায়রা নদীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য; হুমকিতে পরিবেশ ও মৎস্য সম্পদ কলাপাড়ায় জমি বিরোধে বি ক্ষো ভ, স্বাক্ষর জাল করে মা ম লা প্রত্যাহারের আবেদনের অভিযোগ কলাপাড়ায় নি খোঁ জের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উ দ্ধা র কলাপাড়ায় বৃত্তিপ্রাপ্ত পঞ্চম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কলাপাড়ায় বাবার পাশে ঘুমন্ত ১০ মাসের শিশু নি খোঁ জ কুয়াকাটায় সীমা বৌদ্ধ বিহার পর্যটক দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা
কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কুয়াকাটা পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পাশে থাকা একটি টিনের অবৈধ স্থাপনা অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি পাকা স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ১ সপ্তাহের সময় দিয়েছেন। শনিবার বিকেলে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ এ অভিযানের নেতৃত্ব দেন। অপসারণ কৃত স্থাপনার মালিক কুয়াকাটা পৌর আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ডের সভাপতি মোঃ মোশাররফ আকন। ভূমি প্রশাসন দাবী করেন, ১নং খাস খতিয়ানের জমি মোশাররফ আকন অবৈধভাবে দখল করে টিনের ঘর নির্মাণ করে ভোগদখল করছিলো। এই জমি সরকারের নামে বিএস জরিপ রয়েছে।

তবে মোশাররফ আকন দাবী করেন, উচ্ছেদকৃত ঘর তাদের জমিতেই ছিল। তাদের নামেও বিএস জরিপ রয়েছে। বন্দোবস্ত তার ভাইয়ের নামে। এনিয়ে সরকারের সাথে রেকর্ড সংশোধনী মামলা চলমান রয়েছে।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে। একটি পাকা স্থাপনা রয়েছে যা ১ সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!