কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কুয়াকাটা পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পাশে থাকা একটি টিনের অবৈধ স্থাপনা অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি পাকা স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ১ সপ্তাহের সময় দিয়েছেন। শনিবার বিকেলে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ এ অভিযানের নেতৃত্ব দেন। অপসারণ কৃত স্থাপনার মালিক কুয়াকাটা পৌর আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ডের সভাপতি মোঃ মোশাররফ আকন। ভূমি প্রশাসন দাবী করেন, ১নং খাস খতিয়ানের জমি মোশাররফ আকন অবৈধভাবে দখল করে টিনের ঘর নির্মাণ করে ভোগদখল করছিলো। এই জমি সরকারের নামে বিএস জরিপ রয়েছে।

তবে মোশাররফ আকন দাবী করেন, উচ্ছেদকৃত ঘর তাদের জমিতেই ছিল। তাদের নামেও বিএস জরিপ রয়েছে। বন্দোবস্ত তার ভাইয়ের নামে। এনিয়ে সরকারের সাথে রেকর্ড সংশোধনী মামলা চলমান রয়েছে।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে। একটি পাকা স্থাপনা রয়েছে যা ১ সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!