কুয়াকাটায় পর্যটকের চুরি যাওয়া ব্যাগ ও টাকা সহ আটক-৩ | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কুয়াকাটায় পর্যটকের চুরি যাওয়া ব্যাগ ও টাকা সহ আটক-৩

কুয়াকাটায় পর্যটকের চুরি যাওয়া ব্যাগ ও টাকা সহ আটক-৩

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুরঃ পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ঘুড়তে আসা এক পর্যটকের চুরি যাওয়া ব্যাগ ও টাকা সহ তিন জনকে আটক করেছে টুরিষ্ট পুলিশ।

সোমবার(২ জুলাই) দুপুরে পটুয়াখালীর গলাচিপা থেকে বন্ধুদের নিয়ে ঘুড়তে আসা এনামুল নামের এক পর্যটকের চুরি যাওয়া একটি ট্রাভেল ব্যাগ ও কিছু টাকা সহ চোর চক্রের তিন সদস্য ইসমাইল হোসেন,নুরুল ইসলাম মাঝি ও রাকিব কে আটক করে কুয়াকাটা টুরিষ্ট পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামালও উদ্ধার করে পুলিশ।

কুয়াকাটা টুরিষ্ট পুলিশ জোনের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, আটককৃতরা চোর চক্রের সক্রিয় সদস্য যাদের বাড়ি বরিশালের বিভিন্ন স্থানে এবং এদের মধ্যে দুজনের নামে একাধিক মামলাও রয়েছে। তিনি জানান আটককৃতদের বিরুদ্ধে ব্যাগের মালিক এনামুল বাদি হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছে।এসময় তিনি আরো বলেন পর্যটকদের নিরাপত্তায় কুয়াকাটা টুরিষ্ট পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!