আমতলীতে চার মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে চার মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

আমতলীতে চার মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

আমতলী প্রতিনিধিঃ অর্থ ঋণ মামলায় চার মাসের সাজা প্রাপ্ত আসামী হেলাল মোল্লাকে (৫২) মঙ্গলবার রাতে র‌্যাব-৮ সদস্যরা গ্রেপ্তার করেছে । বুধবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, উপজেলার নাচনাপাড়া গ্রামের মোসলেম মোল্লার ছেলে হেলাল মোল্লার বিরুদ্ধে আমতলী আদালতে অর্থ ঋণ আদালত আইন ২০০৩ এর ৩৪(১০) ধারার মামলা হয়। ওই মামলায় তার চার মাসের সাজা হয়। দীর্ঘ দিন হেলাল পলাতক ছিল। মঙ্গলবার পটুয়াখালী র‌্যাব-৮ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আমতলী সৈকত ফিলিং ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, চার মাসের সাজাপ্রাপ্ত আসামী হেলালকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!