মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
তালতলীতে জমি নিয়ে বিরোধে তিনজনকে পিটিয়ে জখম

তালতলীতে জমি নিয়ে বিরোধে তিনজনকে পিটিয়ে জখম

আমতলী প্রতিনিধিঃ তালতলী উপজেলার নলবুনিয়া গ্রামের জমি নিয়ে বিরোধের জের ধরে নাশির পাহলান (৪৫), সাদ্দাম পাহলান (২৬) ও সবুজ (২০) পাহলানকে রশিদ পাহলান ও তার সহযোগীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নাশির পাহলানের অভিযোগ মারধর করেই তারা খ্যাপ্ত হয়নি তারা আমাদের ধরে তাদের বাড়ীতে নিয়ে আটকে রেখেছে । স্বজনরা আহতদের উদ্ধার করে সোমবার দুপুরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার দুপুরে।

জানাগেছে, উপজেলার নলবুনিয়া গ্রামের নজরুল পাহলানের সঙ্গে রশিদ পাহলানের ২৫ একর জমি নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার ওই জমিতে নজরুল পাহলানের ছোট ভাই সাদ্দাম পাহলান, নাশির পাহলান ও সবুজ পাহলান চাষাবাদ করতে যায়। এ সময় রশিদ পাহলান, মোস্তফা পাহলান, আবুল পাহলান ও মামুন পাহলান তাকে জমি চাষাবাদে বাঁধা দেয়। এক পর্যায় রশিদ পাহলানের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় সাদ্দাম পাহলান, নাশির পাহলান ও সবুজ পাহলান গুরুতর আহত হয়। নাশির পাহলানের অভিযোগ হামলা করেই তারা খ্যান্ত হয়নি। তাদের ধরে ঘরের মধ্যে আটকে রেখেছে। সোমবার স্বজনরা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত নাশির পাহলান ও সাদ্দাম পাহলান বলেন, আমাদের জমিতে আমরা চাষাবাদ করতে গেলে রশিদ পাহলান সন্ত্রাসী এনে আমাদের উপর হামলা করেছে।

রশিদ পাহলান মারধরের কথা অস্বীকার করে বলেন, আমার জমি সাদ্দাম পাহলান চাষাবাদ করতে গেলে কথা কাটাকাটি হয়েছে।

তালতলী থানায় ওসি শহীদুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!