তালতলীতে চোলাই মদসহ বিক্রেতা আটক | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
তালতলীতে চোলাই মদসহ বিক্রেতা আটক

তালতলীতে চোলাই মদসহ বিক্রেতা আটক

আমতলী প্রতিনিধিঃ তালতলীতে এক লিটার দেশিও চোলাই মদসহ থানতেও (২৮) নামের এক রাখাইন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মদসহ আটক করা হয়। আটক থান তেও উপজেলার সওদাগাড় পাড়া এলাকার ভুমং রাখাইনের ছেলে।

জানা যায়,উপজেলার মোয়াপাড়া এলাকায় দেশিও চোলাই মদ বিক্রি হচ্ছে এমন একটি গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ঐ এলাকায় অভিযান চালিয়ে থান তেও(২৮) নামের এই রাখাইনকে আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে এক লিটার দেশিও মদ উদ্ধার করে জব্দ করা হয়।থানার এসআই মো. মামুন মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেয়।

তালতলী থানার অফিসার ইনচার্জ মো.শহিদুল ইসলাম খান বলেন,দেশিও চোলাই মদসহ এক মাদক বিক্রেতাকে গ্রফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!