কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের থানায় জিডি | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা
কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের থানায় জিডি

কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের থানায় জিডি

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদারের নামে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রকার অপপ্রচার, প্রাণ নাশের হুমকি ও অশ্লীল গালাগাল করে পোস্ট দেওয়ায় কলাপাড়া থানায় একটি সাধারণ জিডি করেছেন।

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সন্ধ্যায় কলাপাড়া থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করেন। জিডি নং-৭৫৪।

জিডিতে আশিক তালুকদার উল্লেখ করেন, ১০ আগষ্ট থেকে আমাকে সামাজিক ভাবে মান ক্ষুণ্ণ করার চেষ্টা চালাচ্ছে, এবং ৮টি ফেসবুক আইডি চিহ্নিত করেছি, ওইসব ফেসবুক আইডি দিয়ে বিভিন্ন সময় আমাকে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ন লেখা পোষ্ট করে। মাঝেমধ্যে অপপ্রচার, প্রাণ নাশের হুমকি প্রদান বা অশ্লীল গালাগাল করে। তাই আমি স্কিনশট সহ ডকুমেন্টস নিয়ে কলাপাড়া থানায় হাজির হয়ে একটি লিখিত ডাইরি করি।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ বলেন, ফেসবুকে অপপ্রচার চালানোর প্রতিকার চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন ফয়জুর ইসলাম আশিক তালুকদার। ইতোমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!