কলাপাড়ায় ১০ বছর পর যুবলীগের সম্মেলন; চাঙ্গা হয়ে উঠছে নেতাকর্মীরা | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন
কলাপাড়ায় ১০ বছর পর যুবলীগের সম্মেলন; চাঙ্গা হয়ে উঠছে নেতাকর্মীরা

কলাপাড়ায় ১০ বছর পর যুবলীগের সম্মেলন; চাঙ্গা হয়ে উঠছে নেতাকর্মীরা

মো.নাহিদুল হকঃ দীর্ঘ ১০ বছর পর অবশেষে পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগমী ১৬ সেপ্টেম্বর এ সম্মেলনের তারিখ নির্ধারন করা হয়েছে। যুবলীগ জেলা সভাপতি অ্যাডভোকেট মো.শহিদুল ইসলাম ও সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মো. সোহেল স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে উপজেলা যুবলীগের সভাপতি, সম্পাদক পদে জীবন বৃত্তান্ত আহ্বান করেন জেলা যুবলীগ।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলে নতুন নেতৃত্ব সৃষ্টিতে কেন্দ্রের নির্দেশনায় সম্মেলনের প্রস্ততি নেয়া হয়েছে। এতে চাঙ্গা হয়ে উঠতে শুরু করেছে যুবলীগ। সভাপতি, সম্পাদক পদ বাগিয়ে নিতে জেলা কিংবা কেন্দ্রে লবিং তদ্বির শুরু করেছে জোরেসোরে। তবে দক্ষ, পরিশ্রমী ও ত্যাগী নেতা-কর্মীদের উপজেলা কমিটিতে পদ দেয়া হোক এনটাই দাবী তৃনমূলের নেতা-কর্মীদের।

যুবলীগের সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর মো.হুমায়ুন কবির, পৌর যুবলীগ সাবেক সভাপতি ও এমবি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো.জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদুল হাসান সুজন মোল্লা, উপজেলা যুবলীগ সহ সভাতি মো.শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগ সংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, টিয়াখালী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু এবং পৌর যুবলীগ সভাপতি ও পৌর কাউন্সিলর জাকি হোসেন জুকু।

জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট মো.শহিদুল ইসলাম বলেন, আমরা উপজেলা সম্মেলনের পর কেন্দ্রীয় কমিটির দপ্তরে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা দেবো। যুবলীগ চেয়ারম্যান ও সম্পাদক মহোদয়ের সমন্বয়ে যাচাই বাছাই শেষে উপজেলা কমিটি অনুমোদন দেয়া হবে। অবশ্যই ত্যাগ ও যোগ্যতার ভিত্তিতে নেতা নির্বাচিত হবেন বলে তিনি সাংবাদিকদের জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!