মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে শেখ কামাল স্মৃতি অডিটরিয়ামে বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.আলাউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো.জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (গ্রড-১) এ কে এম হুম্য়াুন কবীর, আইডিয়া প্রকল্প এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসানাত মোহাম্মদ সায়েম, পটুয়াখালীর পুলিশ সুপার মো.সাইদুল ইসলাম, জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন, কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের অন্ততঃ পাঁচশত মানুষকে স্মার্ট পরিচয় পত্র প্রদান করা হয়। এছাড়া ২০ সেপ্টেম্বর থেকে পয়ার্যক্রমে দু’টি পৌরসভা এবং ১২টি ইউনিয়নে স্মার্ট পরিচয় পত্র প্রদান করা হবে বলে স্থানীয় নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply