আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষকে শোকজ নোটিশ | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষকে শোকজ নোটিশ

আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষকে শোকজ নোটিশ

আমতলী প্রতিনিধিঃ ৫৫ পরীক্ষার্থীর ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার ঘটনার সত্যতায় আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুচ আলীকে শোকজ নোটিশ দেয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে তিনি এ শোকজ নোটিশ দেন। নোটিশে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্ব অবহেলার কারনে মাদ্রাসার অধ্যক্ষসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীর এমপিও সাময়িক স্থগিত/ স্থায়ীভাবে কেন বন্ধ কর হবে না মর্মে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার এ নোটিশের খবর আমতলীতে চাউর হলে চা ল্যের সৃষ্টি হয়। এ ঘটনার সাথে জড়িত অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তি দাবী করেছেন ওই পরীক্ষার্থীরা।

জানাগেছে, এ বছর ৫৫ জন পরীক্ষার্থী আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয়। ওই পরীক্ষার্থীরা রেজিষ্ট্রেশনে চতুর্থ বিষয় হিসেবে কৃষি শিক্ষা নেন। ওই অনুসারে তারা দুই বছর লেখাপড়া করে। গত ১৭ মে চতুর্থ বিষয় অর্থ্যাৎ কৃষি শিক্ষা পরীক্ষা হয়। পরীক্ষা শুরুর পরপরই পরীক্ষা পরিচালনা কমিটি ওই পরীক্ষার্থীদের কৃষি শিক্ষা বিষয়ের পরিবর্তে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রশ্নপত্র দেন। পরীক্ষার্থীরা প্রশ্নপত্র দেখে বিচলিত হয়ে যায়। তারা জানতে পারে অধ্যক্ষ নিজের ইচ্ছায়ই চতুর্থ বিষয়ে কৃষি শিক্ষার পরিবর্তে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে রেজিষ্ট্রেশন করেছেন। এতে বিপাকে পড়ে ওই ৫৫ পরীক্ষার্থী। পরে তারা পরীক্ষা না দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে যায়। এ ঘটনায় ক্ষোভে ফেটে পরে পরীক্ষার্থীরা। পরে ওই পরীক্ষার্থীরা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুস আলীর শাস্তি দাবী করে মানববন্ধন কর্মসুচী পালন করে। পরে বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ঘটনার তদন্ত করেন। পরে তারা ঘটনার সাথে জড়িত অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পাঠিয়ে দেয়। এদিকে গত ২৮ জুলাই দাখিল পরীক্ষা রেজাল্ট প্রকাশিত হয়। এতে পরীক্ষার্থীরা কাঙ্খিত রেজাল্ট করতে পারেনি।এতে তাদের উন্নত শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে যায়। এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাকির হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুচ আলীকে শোকজ নোটিশ দেন। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্ব অবহেলায় মাদ্রাসার অধ্যক্ষসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীর এমপিও (মান্থলি পে-মেন্টে অর্ডার) সাময়ীক স্থগিত/ স্থায়ীভাবে কেন বন্ধ কর হবে না মর্মে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

পরীক্ষার্থী হাবিুল্লাহ, আয়শা, তানহা ও আবিদা বলেন, চতুর্থ বিষয়ের পরীক্ষা না দেয়ার কারনে কাঙ্খিত রেজাল্ট হয়নি। এতে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাইনি।

মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুচ আলীর মুঠোফোনে (০১৭১৪৫৯৯৩৬৩) বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক মিলন অধিদপ্তরের নোটিশ প্রাপ্তির কথা স্কীকার করে বলেন অধিদপ্তরের সিন্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাকির হোসাইন নোটিশ দেয়ার কথা স্বীকার করে বলেন, নোটিশের জবাবের আলোকে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!