কলাপাড়ায় বার্ষিক ইউনিয়ন ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় বার্ষিক ইউনিয়ন ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

কলাপাড়ায় বার্ষিক ইউনিয়ন ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় বার্ষিক ইউনিয়ন ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে।

সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) এর মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও রয়্যাল ন্যাশনাল লাইফবোটস ইনস্টিটিউট (আরএনএলআই)এর আর্থিক সহযোগিতায় সোমবার (২৩ অক্টোবর) বেলা ১১ টায় “ভাসা-২” প্রকল্পের বার্ষিক ইউনিয়ন ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‘সুইমসেফ: জীবনের জন্য সাঁতার’ কার্যক্রমে সফলভাবে উত্তীর্ণ শিশুরা বয়স ভিত্তিক ৪টি গ্রুপে প্রতিযোগিতায় ৬টি সাঁতার কেন্দ্র থেকে বিজয়ী মোট ৪৮ জন শিশু ছেলে-২৪জন এবং মেয়ে-২৪জন অংশ নেয়। বয়স ভিত্তিক ৪টি গ্রুপ গুলো হলো-৬ থেকে ৮ বছরের ছেলে এবং মেয়ে  এবং  ৯ থেকে ১০ বছরের ছেলে এবং মেয়ে। প্রতি গ্রুপে ৩জন করে ১ম, ২য় এবং ৩য় স্থান নির্বাচন করা হয়। বয়স ভিত্তিক মোট ১২ জন শিশু প্রতিযোগীতার বিজয়ী হয় ছেলে-৬ জন এবং মেয়ে-৬ জন‌। প্রতিযোগিতায় মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মোঃ আব্দুল্লাহ আল জব্বার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, পটুয়াখালী।

অন্যান্যদের মধ্যে মোঃ এটি এম আজিম উদ্দিন, এসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার, বাংলাদেশ শিশু একাডেমি, পটুয়াখালী ইউপি সদস্য, ভিআইপিসি সদস্য, শিক্ষক, ইমাম, শিশুদের অভিভাবক, সিএসআই এবং গ্রামবাসী উপস্থিত ছিলেন। সিআইপিআরবি এর পক্ষে ভাসা প্রজেক্ট এর ফিল্ড টিম ম্যানেজার ও কলাপাড়া ফিল্ড অফিসের সংশ্লিষ্ট কর্মীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিজয়ী  শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেয়া সকল শিশুকে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!