আমতলীতে যুব দিবস উপলক্ষে ঋণের চেক বিতরন | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আমতলীতে যুব দিবস উপলক্ষে ঋণের চেক বিতরন

আমতলীতে যুব দিবস উপলক্ষে ঋণের চেক বিতরন

আমতলী প্রতিনিধিঃ “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঋণের চেক বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে চেক বিতরন সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের সাবেক ডিজিএম বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাই চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,ওসি (তদন্ত) আমির হোসেন সেরনিয়াত। প্রেসক্লাব সাবেক সভাপতি রেজাউল করিম বাদলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান, যুব সংগঠক অ্যাড, আওলাদ হোসেন, ফজলুর রহমান ও মিজানুর রহমান প্রমুখ। ওই সভায় ৯ জন যুব ও যুব নারীদের মধ্যে চার লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!