কলাপাড়ায় দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরণ | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরণ

কলাপাড়ায় দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরণ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় সেলাই মেশিনের মাধ্যমে সেলাই করে এবং ছাগল পালনের মাধ্যমে দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের আয়বৃদ্ধি করে পরিবারের সদস্যদের পুষ্টিপূরণের এবং নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ কলাপাড়া উপজেলায় লক্ষ্যভুক্ত দরিদ্র পরিবারগুলোর মাঝে ছাগল ও সেলাই মেশিন বিতরণ করেছে।

বুধবার (২৯ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবর্তন প্রকল্পের সহযোগিতায়  ৪০টি পরিবারের মাঝে ৪০টি সিঙ্গার সেলাই মেশিন ও ১২৪ টি পরিবারে ছাগল বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে প্রতিটি ছাগল রোগমুক্ত কীনা তা পরীক্ষা করা হয়। প্রতিটি ছাগল ৭ থেকে ১০ কেজি ওজন মাপের দেওয়া হয়।

বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবির, সিপিপি এর সহ পরিচালক মো: আসাদুজ্ঝামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হুমায়ন কবির ও নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া, ওয়ার্ল্ড কনসার্নের প্রোগ্রাম অফিসার পায়েল চন্দ্র দাস, প্রোগ্রাম অফিসার  মাহামুদা ও মনিটরিং অফিসার বিধান বিশ্বাস ও পরিমল বৈদ্ধ প্রমূখ।

উল্লেখ, টিয়ারফান্ড, সিডরফান্ড এবং ইন্টারেক্ট এর  অর্থায়নে পরিচালিত ওয়ার্ল্ড কনসার্ন সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন পরিবর্তন প্রকল্পের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে ৩৪৪৫ জন নারীকে উদ্যোক্তা তৈরি করার রয়েছে বলে ওয়ার্ল্ড কনসার্নের প্রোপ্রাম অফিসার পায়েল চন্দ্র দা জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!