পটুয়াখালী-৪ আসনে নৌকা ও স্বতন্ত্রসহ ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পটুয়াখালী-৪ আসনে নৌকা ও স্বতন্ত্রসহ ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পটুয়াখালী-৪ আসনে নৌকা ও স্বতন্ত্রসহ ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আপন নিউজ অফিসঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া, রাঙ্গাবালী ও মহিপুর) আসনে আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী ও স্বতন্ত্রসহ মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়ন পত্র দাখিল করার শেষ দিনে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নীং কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন’র কাছে ওই মনোনয়ন পত্র দাখিল করেন। এরমধ্যে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপজেলা আ.লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা আ.লীগের সদস্য ব্রীগেডিয়ার জেনারেল (অব:) মো. হাবিবুর রহমান, কেন্দ্রীয় আ.লীগের উপকমিটি’র সাবেক সহ-সম্পাদক ও সাবেক এমপি মরহুম আনোয়ার উল ইসলাম’র পুত্র আব্দুল্লাহ আল ইসলাম লিটন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)’র কলাপাড়া উপজেলা সভাপতি সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এরআগে বুধবার দুপুরে আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী বর্তমান এমপি অধ্যক্ষ মহিব্বুর রহমান তার মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া পটুয়াখালী রির্টানিং অফিসারের কাছে জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মন্নান হাওলাদার ও বাংলাদেশ কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর হোসাইন তাদের মনোনয়ন পত্র দাখিল করেছে বলে জানা যায়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহাকারী রির্টানিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমার কাছে এপর্যন্ত মোট ৫ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করেছে। এছাড়া পটুয়াখালী জেলা রির্টানিং অফিসারের কাছে দুইজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছে। এবারের নির্বাচন খুব উৎসব ও প্রতিদ্বন্ধিতামূলক হবে বলে তিনি আশা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!