বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
আপন নিউজ রিপোর্টঃ
স্বাধীনতা বিরোধী যুদ্ধা অপরাধী জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও ছাত্রলীগকর্মী রাকিব ও রাসেল এর হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মঙ্গলবার সন্ধ্যায় কলাপাড়া উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির উদ্যেগে স্থানীয় আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয় এক সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের নব গঠিত কমিটির সভাপতি মো: নাজমুল হক, এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক- হাসিবুল ইসলাম হাসিব গাজী, যুবলীগ নেতা রতন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক- বায়তুল জামান রাতুল, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি- মেহেদী হাসান দিপু, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক- রাকিবুল ইসলাম দিপ্ত, ইয়াছিন আহম্মেদ মুন্না, সহ-সভাপতি- জহিরুল ইসলাম মিরাজ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক- জুয়েল রানা প্রমুখ। উক্ত সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মহিবুল্লাহ মুহিব।
এসময স্বাধীনতা বিরোধী যুদ্ধা অপরাধী জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও ছাত্রলীগ কর্মী রাকিব ও রাসেল এর হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানান।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply