শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং, সহকারী ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ

গলাচিপায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং, সহকারী ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ

সঞ্জিব দাস, গলাচিপাঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং, সহকারী ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১১৩ পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের গলাচিপা উপজেলা অংশের ১ শত ২০টি ভোট কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নির্বাচনী আচরণ সহ অবাধ ও সুষ্ঠ ভোট গ্রহণে নির্বাচন কমিশনের নির্দেশনা বিষয়ে এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় গলাচিপা সরকারি কলেজ অডিটরিয়াম হলে দিনভর উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক খন্দকার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ (বরিশাল রেঞ্চ)। প্রশিক্ষণে জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা কর্মকর্তার বৃন্দ অংশ নেন।

সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদ্বয় বলেন, কোন অবস্থাতেই এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দায়িত্ব অবহেলা, পক্ষ-পাতিত্বের অভিযোগ হলে রাষ্ট্রিয় আইনে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং সকলকে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকার অনুরোধ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!