কলাপাড়ায় জমি বিক্রি না করায় দুই ভাই কে কু*পি*য়ে জ*খ*ম | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
কলাপাড়ায় জমি বিক্রি না করায় দুই ভাই কে কু*পি*য়ে জ*খ*ম

কলাপাড়ায় জমি বিক্রি না করায় দুই ভাই কে কু*পি*য়ে জ*খ*ম

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জমি বিক্রি না করায় মোঃ জাহাঙ্গীর ফরাজী (৫০) ও তার ছোট ভাই মোঃ সোহাগ ফরাজী (৩৫) কে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের কলাপাড়া হাসপাতালে এনে ভর্তি করলে রাতেই উন্নত চিকিৎসার জন্য আহত মোঃ সোহাগ ফরাজী কে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন কর্মরত চিকিৎসক।

আহত মোঃ জাহাঙ্গীর ফরাজী অভিযোগ করে বলেন, মাসুদ ফরাজী কাছে দুই শতাংশ জমি বিক্রি করার কথা, যার মূল্য এক লক্ষ ৪০ হাজার টাকা। কিন্তু জমি নেওয়ার কথা বলে  আমাকে তিনি নগদ ৫০ হাজার টাকা দিয়েছিল, বাকি টাকা দলিল করার পর দেওয়ার কথা। কিন্তু আমার পরিবার তাতে রাজি হয়নি। ওই টাকা ফেরত দেওয়ার সময় আমার সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে মাসুদ ফরাজী, মাসুম ফরাজী, আবু বক্কর ফরাজী ও মন্টু সহ ৬/৫ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আমাকে বাঁচাতে এগিয়ে আসলে আমার ছোট ভাই মোঃ সোহাগ ফরাজীকেও পিটিয়ে জখম করে।

এ ব্যাপারে অভিযুক্ত মাসুদ ফরাজী বলেন ঘটনার সময় ছিলাম না, বর্তমানে আমি ঢাকা আছি। এ ঘটনা মোবাইল ফোনে শুনেছি।

কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ বলেন, এই ঘটনা এখন পর্যন্ত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা না হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!