বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
আপন নিউজ ডেস্কঃ
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাজী আলমগীর হোসেনকে সভাপতি এবং সাবেক ভিপি আঃ মন্নানকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনকে কেন্দ্র করে শহরের বিভিন্ন সড়ক এবং গুরুত্বপূর্ণ এলাকায় সাজসজ্জা করা হয়। সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল ও শোভাযাত্রা নিয়ে দলে দলে সভাস্থলে জমায়েত হন।পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্যে বলেছেন, ঘরের মধ্যে ঘর, ১৪ জন দিয়ে কমিটি গঠন এবং পকেট কমিটি করা চলবে না। এসব বন্ধ করুন।
তিনি বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, লুটেরা ও সন্ত্রাসীরা সাবধান। দলে বসন্তের কোকিল লাগবে না। বসন্তের কোকিলদের নিয়ে দল ভারী করবেন না। আমরা বসন্তের কোকিল চাই না। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। বড় বড় স্লোগান, পোস্টার আর নানা রঙের ব্যানার-ফেস্টুন দিয়ে নেতা হওয়া যায় না। নেতা হতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়।
সর্বশেষ ২০১৪ সালের ১৪ নভেম্বর পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply