মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় দিনে দুপুরে গাছ কেটে নেয়ার চেষ্টা

কলাপাড়ায় দিনে দুপুরে গাছ কেটে নেয়ার চেষ্টা

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় পৌর শহরের ১ নাম্বার ওয়ার্ডের নাচনাপাড়া এলাকায় এক প্রকৌশলীর দু’টি বড় আকারের রেইনট্রি গাছ কেটে নেয়ার চেষ্টা করেছে দূর্বৃত্তরা। রবিবার সকালে গাছ দু’টি কেটে নেয়ার প্রস্তুতি কালে এলাকাবাসীর বাধার মুখে গাছ দু’টি নিতে ব্যর্থ হয়। তবে গাছ দু’টির দাম অন্ততঃপক্ষে ২০ হাজার টাকা বলে এলাকাবাসী জানিয়েছে। বিষয়টি  স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি অবগত করা হয়েছে।

এ ব্যাপারে গাছের মালিক  প্রকৌশলী মো.ইয়াকুব আলী জানান, তার ওই ভিটে বাড়ীটি কলাপাড়া চৌরাস্তা সংলগ্ন বাসষ্ট্যান্ড এলাকায়।  গাছ চুরি করার চেয়েও প্রকাশ্যে দিনে দুপুরে চুরি করা এটা অভাবনীয়। এটা যেন এক কথায় মগেরমুল্লুক বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সম্পাদক কমরেড নাসির তালুকদার বলেন’ জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি শামসুল আলম বলেন’ দিনে- দুপুরে গাছ চুরি, এটা দুঃসাহসের ব্যাপার, জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলী আহমেদ বলেন’ এ ঘটনায় কেউ কোন মামলা কিংবা অভিযোগ দেয়নি।

এদিকে,দিনে দুপুরে এভাবে গাছ কেটে নেয়ার চেষ্টায় আতংকিত মানুষ। যারা প্রকাশ্যে দিবালোকে গাছ কেটে নিতে চেষ্টা চালায় তারা মানুষের বাসা-বাড়ীতে দিনে দুপুরে ডাকাতি করতেও দ্বিধাবোধ করবে না বলে এলাকাবাসীর অনেকে উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!