কলাপাড়ায় জেলেদের মাঝে জাল ও গরু বিতরণ | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় জেলেদের মাঝে জাল ও গরু বিতরণ

কলাপাড়ায় জেলেদের মাঝে জাল ও গরু বিতরণ

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার  প্রান্তিক ও অসহায় জেলেদের মাঝে ইলিশ শিকারের জাল ও বিকল্প কর্মসংস্থানের জন্য গরু বিতরণ করা হয়েছে।

শনিবার বিকাল তিনটার দিকে উপজেলার মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের আলহাজ জালাল উদ্দীন কলেজ মাঠে মৎস্য অধিদপ্তরের সহায়াতায় ৩২ টি ইলিশ শিকারের জাল প্রতিটি গ্রুপের তিন জন সদস্যের সমন্বয়ে ৩২ টি গ্রুপের মোট ৯৬ জন জেলের মাঝে জাল বিতরন করা হয়। একই সঙ্গে আরো ৩২ জন প্রান্তিক জেলেদের মাঝে ৩২ টি গরু বিতরন করার হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাল ও গরু বিতরণ করেন।

এসময়  উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা,উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুলসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!