বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় ইয়াবাসহ মিজু মাষ্টার পুলিশের খাঁচায়। শুক্রবার বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের লোন্দা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে মো.মিজানুর রহমান ওরফে মিজু মাষ্টার (৩৫) পুলিশের হাতে আটক হয়। এসময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. আবুল হোসেন জানান, একাধিক মাদক মামলার আসামী মিজানুর রহমান মিজু মাষ্টার ইয়াবা নিয়ে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে উপজেলার টিয়াখালীর লোন্দা থেকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply