মহান শহিদ দিবস উপলক্ষে কলাপাড়ায় ওসমানীয়া নূরানী কিন্ডার গার্টেন মডেল মাদ্রাসা’র র‌্যালী | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা
মহান শহিদ দিবস উপলক্ষে কলাপাড়ায় ওসমানীয়া নূরানী কিন্ডার গার্টেন মডেল মাদ্রাসা’র র‌্যালী

মহান শহিদ দিবস উপলক্ষে কলাপাড়ায় ওসমানীয়া নূরানী কিন্ডার গার্টেন মডেল মাদ্রাসা’র র‌্যালী

আপন নিউজ অফিসঃ অমর একুশে ফেব্রুয়ারী উপলক্ষে কলাপাড়া পৌর শহরের ওসমানীয়া নূরানী কিন্ডার গার্টেন মডেল মাদ্রাসা’র পক্ষ থেকে র‌্যালী ও আলোচনা সভা করা হয়েছে। র‌্যালীটি বুধবার সকালে মাদ্রাসা মাঠ থেকে বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা চত্তরে এসে শেষ হয়। এসময় ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কারী মাওলানা আব্দুল মুমিন (চাপলী) সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কোমলমতি ছেলে মেয়েরা উপস্থিত ছিলেন। র‌্যালী শেষে মাদ্রাসা পরিচালক ছাত্র-ছাত্রীদের উদ্যেশে একুশে ফেব্রুয়ারীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

তিনি তার বক্তব্যে বলেন, ১৯৫২ সালের এই দিনে সালাম, রফিক, জব্বারসহ আরো অনেকে মাতৃভাষা বাংলার দাবীতে রাজপথে রক্ত দিয়ে তাদের জীবন উৎসর্গ করেছিলেন। সেই থেকে প্রতি বছর ২১ শে ফেব্রুয়ারীকে বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। নতুন প্রজন্মকে এবিষয়ে জানতে ও তার মর্যাদা রক্ষায় কাজ করতে হবে। তিনি আরো বলেন, ভাষার জন্য জীবন দেয়ার ইতিহাস বিশ্ব দরবারে বিরল। মাতৃভাষা বাংলাকে রক্ষা করার জন্য যেসকল শহিদরা জীবন দিয়েছেন তিনি তাদের সকলের রুহের মাগফেরাত কামনা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!