মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় জমিসংক্রান্ত বিষয় সালিশি বৈঠক শেষে হামলা; তিনজনকে কু’পি’য়ে জ’খ’ম

কলাপাড়ায় জমিসংক্রান্ত বিষয় সালিশি বৈঠক শেষে হামলা; তিনজনকে কু’পি’য়ে জ’খ’ম

আপন নিউজ অফিসঃ পটুয়াখালীর কলাপাড়ায় জমিসংক্রান্ত বিষয় সালিশি বৈঠক শেষে আতর্কিত হামলা চালিয়ে মোঃ রাকিব হাওলাদার (৩৪), তার ছোট ভাই মোঃ বাইজিদ হাওলাদার (২৮) ও ছোট ভাইয়ের মামাশ্বশুর মোঃ সোহেল হাওলাদার (৪৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

শনিবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতীবাজারের টোল ঘর এ ঘটনা ঘটে। আহত রাকিব ও বাইজিদ ইউনিয়নের কলাউপাড়া গ্রামের মোঃ নাজির হাওলাদারের ছেলে।

আহত রাকিব জানান, আমার চাচা সাবেক ইউপি সদস্য মোঃ মজিবুর হাওলাদারের সাথে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনা দিনে ওই বিষয়ে সালিশি চলছিল। এমন সময় সালিশিতে মোঃ মজিবর হাওলাদার ও তার ছেলে মোঃ হিরন হাওলাদারের নেতৃত্বে ১০/১২ জন হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এবং মোঃ হিরন হাওলাদার প্রকাশে অস্ত্রর মহড়া দিয়ে ভয়ভীতি দেখায়। পরে স্থানীয়রা আমাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয় অভিযুক্ত সাবেক ইউপি সদস্য মো মজিবুর হাওলাদার বলেন, আমি কোন গায়ে হাত তুলি নাই, উল্টো রাকিব ও বাইজিদ আমার ছেলেকে দুইটি ঘুষি মারে, এ সময় আমার ছেলে রাকিবকে একটি ঘুষি মারে, এই হলো সত্য কথা।

 কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহমেদ বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!