মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় আবাসনের সভাপতি দেলোয়ার’র বিরুদ্ধে মানববন্ধন

কলাপাড়ায় আবাসনের সভাপতি দেলোয়ার’র বিরুদ্ধে মানববন্ধন

মো.নাহিদুল হকঃ কলাপাড়ায় বালিয়াতলী আবাসনের সভাপতি দেলোয়ারের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। ওই আবাসনের ভূক্তভোগী সাধারন মানুষ সোমবার (২০ এপ্রিল) বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন। তিনি স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করছে বলেও অভিযোগ করেন। এনিয়ে ভূক্তভোগীরা কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

মানববন্ধনে ভূক্তভোগীরা বলেন, বালিয়াতলী আবাসনে প্রধানমন্ত্রীর দেওয়া মুজিব শতবর্ষের আশ্রায়ন প্রকল্পে ৫৪ টি পরিবার বসবাস করেন। অভিযুক্ত দেলোয়ারকে ওই আবাসনের অস্থায়ী সভাপতি নির্বাচিত করা হয়। সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকে দেলোয়ার স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী’র নাম ভাঙ্গিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে ঘর দেয়াসহ নানা সুবিধা দিবে বলে অর্থ আদায় করে আসছে। এছাড়া দেলোয়ার তার সাঙ্গপাঙ্গ নিয়ে বিভিন্ন সময় আবসনের পুকুরের মাছ ধরে নিয়ে যায়। সে বেশিরভাগ সময় গভীর রাতে তার সংগীদের নিয়ে নেশা করে আবাসনের মধ্যে উশৃংখল পরিস্থিতি তৈরী করে। ভ‚ক্তভোগীরা আরো বলেন, দেলোয়ার যখন তখন মানুষের ঘরে তালালাগিয়ে হয়রানি করে। এছাড়া, তার বিরুদ্ধে ওই আবাসনের ঘর বিক্রি করে দেয়ার অভিযোগ রয়েছে। তাই ভূক্তভোগী পরিবারগুলো দেলোয়ারের হাত থেকে বাঁচতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা কামনা করেন।

এবিষয়ে অভিযুক্ত দেলোয়ার বলেন, “আমার বিরুদ্ধে মানববন্ধনে যে অভিযোগগুলো তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।”

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!