কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় জখম-১ | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় জখম-১ 

কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় জখম-১ 

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 

কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় মতিউর রহমান (৩৮) গুরুতর জখম হয়েছে। সোমবার দুপুরে উপজেলার লতাচাপলী ইউনিয়নের থঞ্জুপাড়া গ্রামের বিরোধীও সম্পত্তিতে কলাগাছ লাগানোকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
আহতর পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় মতিউর রহমানের দাবীকৃত জমিতে কলাগাছ রোপন করছিল। এসময় একই এলাকার মাসুদ বেপারীর সাথে বাক বিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায় তাদের দলবল এসে মতিউর রহমানের উপর হামলা চালায়। এতে সে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
আহত মতিউর রহমান’র স্ত্রী আসমা বেগম জানান, সে জমিতে কলাগাছ রোপন করছিল। এসময় তার স্বামীর উপর হামলা চালানো হয়। তাদের ভয়ে দৌড়ে নিজ বাড়িতে যায়। এমনকি সেখানে গিয়েও তাকে অবরুদ্ধ করে রাখা হয়। কোন উপায় না পেয়ে ৯৯৯ এ ফোন দিলে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রেনে আসে।
মহিপুর থানার ওসি তদন্ত মো. মাহাবুব আলম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনানুগ বব্যস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!