হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পলায়নে কলাপাড়ায় আনন্দ মিছিল ও সমাবেশ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পলায়নে কলাপাড়ায় আনন্দ মিছিল ও সমাবেশ

হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পলায়নে কলাপাড়ায় আনন্দ মিছিল ও সমাবেশ

আপন নিউজ অফিসঃ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পলায়নে কলাপাড়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। সোমবার বিকেল ৫ টায় এই আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন সিকদার।

পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, বিএনপির নেতা হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাদল মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ তুষার।

সভায় দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং সংখালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়।

এই মিছিলে উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, শ্রমিকদলসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতারা নেতৃত্ব দিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!