কলাপাড়ায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে হা’ম’লা, ভা-ঙ-চু’র, আ-গু’ন, লু’টপা’টে’র অভিযোগ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে হা’ম’লা, ভা-ঙ-চু’র, আ-গু’ন, লু’টপা’টে’র অভিযোগ

কলাপাড়ায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে হা’ম’লা, ভা-ঙ-চু’র, আ-গু’ন, লু’টপা’টে’র অভিযোগ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে হামলা, ভাঙচুর, আগুন ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। রোববার (৫ আগষ্ট) রাত ৯ টায় উপজেলা মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামের মোঃ শাহজাহান ফকিরের ছেলে দলিল লেখক মোঃ আলমগীর হোসেনের গ্রাম বাড়িতে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দলিল লেখক মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে জাকির ফকির (৪২), নুর আলম ওরফে জব্বার ফকির ইউপি সদস্য (৪৯), মোঃ ইয়াকুব ফকির (৪৭), মোঃ জামাল ফকির (৪৫), মোঃ মাহাবুব ফকির (২৮), মোঃ বশার ফকির (৩৭), মোঃ মহসিন ফকির (৩৯), মোঃ ইউনুস ফকির (৫৫), মোঃ নাসির ফকির (৫০), রুবেল সিকদার (২৫), পিতা-মোঃ নাসির সিকদার, মোঃ জহিরুল (৩০), পিতা-ফয়জদ্দিন পঞ্চাইত, মোঃ নিজাম হাওলাদার (৫১), নুর আলম হাওলাদার (৪২), মোঃ জাহাঙ্গীর ফকির (৫০), মোঃ দেলোয়ার ফকির (৩৬), মোঃ ফরিদ আকন (৩৮), মোঃ মাসুম (৩০),মোঃ নাজমুল খান (২৮), বাবুল খন্দকার (৫৫), ফেরদৌস (৩৮), আলমগীর (৩৪), মোঃ পারভেজ (২৬), মোঃ নফর খা (৩৫) কে আসামি করে সেনা বাহিনীর কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ মোঃ আলমগীর হোসেন উল্লেখ করে বলেন, দেশের চলমান অবস্থায় পরিস্থিতি খারাপ হওয়ায় বিবাদীগন আমার প্রতিবেশী জমিজমা পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে লোহার রড, বগি, দা, ছেনা, কুড়াল চাপাটি সহ বিভিন্ন অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তান্ডবের সৃষ্টি করে আমার বাড়িতে ডুকে আমার বৃদ্ধ বাবা- মায়ের বসত ঘরের দরজা ভেঙ্গে ও চতুরদীকে কুপিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে, ঘরে থাকা আলমারী, সুকেজ, অড্রপ, থালা বাসন, ড্রেসিং টেবিল সহ ইত্যাদি সমস্ত মালামাল ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়।

তিনি আরো উল্লেখ করেন, বিবাদীগন আমার মায়ের ও ছোট দুই ভাইয়ের স্ত্রীর যাহা অদ্ভুপে এবং পরিধান করা স্বর্নলংকার, ১২টি গাভী ও দসনা বড় বলদ গরু নিয়ে যায়। বিবাদীগন পাশে থাকা আমার ছোট ভাইয়ের দোতলা টিনের ঘর পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ্বালাইয়া পোড়াইয়া দিয়ে আমার বৃদ্ধ মাতা পিতাকে খুন জখম সহ জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। আমি এই ঘটনায় বিচার চাই। এ ঘটনায় আদালতে মামলা প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!