শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
করোনা ভাইরাস; যাত্রীদের ভারতে প্রবেশের উপর নিষেধাঞা জারি

করোনা ভাইরাস; যাত্রীদের ভারতে প্রবেশের উপর নিষেধাঞা জারি

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ
করোনা ভাইরাসের কারনে ১৩ মার্চ বিকাল ৫টার পর থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে পাসপোর্ট যাত্রীদের ভারতে প্রবেশের ওপর নিষেধাঞা জারি করেছে ভারত সরকার।
আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ নিষেধাঞা বলবৎ থাকবে বলে এক আদেশে বলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ এক পত্রের মাধ্যমে এ আদেশ জারি করেন।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব জানান, বৃহস্পতিবার সকালে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে এক নির্দেশনায় এ আদেশ জারি করা হয়। তবে বৃহস্পতিবার সকালে প্রায় ৫ থেকে ৬ হাজার  বাংলাদেশী পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন। যারা ভারতে অবস্থান করছেন তারা যে কোন সময় বাংলাদেশে ফিরে আসতে পারবেন বলে ঐ আদেশে বলা হয়েছে।
তিনি আরো বলেন, আগামীকাল  শুক্রবার বিকাল ৫টার থেকে কোন পাসপোর্ট যাত্রীকে ভারতে প্রবেশ করতে দেয়া হবে না।গত ১৭ জানুয়ারী থেকে এ পর্যন্ত প্রায় দুই লক্ষ ষাট  হাজার পাসপোর্ট যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তবে কারোর দেহে এখনও পর্যন্ত করোনা ভাইরাস সনাক্ত হয়নি। এসময় জ্বর ও সর্দি কাশির প্রকোপ থাকায় প্রায় ৩৫ জন ভারতীয ট্রাকের ড্রাইভার ও হেলপার কে বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন। অপর দিকে দেড় মাস আগে  চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড,কোরিয়া সহ বিভিন্ন দেশে ভ্রমনের কারনে ৫০ জন বাংলাদেশী যাত্রীকে ভারতে ঢুকতে দেয়নি  ভারতের প্রেটাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, পার্সপোট যাত্রীদের ব্যাপারে নিষেধাঞা  থাকলেও আদানি রফতানি বাণিজ্য সচল থাকবে। বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য চালু রয়েছে। প্রতিদিন ৪/৫’শ পণ্য বোঝাই ট্রাক বেনাপোল বন্দরে আমদানিকৃত পন্য প্রবেশ করে। অপরদিকে প্রতিদিন প্রায় ৩’শ বাংলাদেশী পন্যবাহী ট্রাক ভারতের প্রেটাপোল বন্দরে যায়। বেনাপোল বন্দরে করোনা ভাইরাস নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!