স’ন্ত্রা’সী, জু’লু’ম, চাঁ’দা’বা’জী কলাপাড়ায় চলবে না- বিএনপির মাইকিং | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
স’ন্ত্রা’সী, জু’লু’ম, চাঁ’দা’বা’জী কলাপাড়ায় চলবে না- বিএনপির মাইকিং

স’ন্ত্রা’সী, জু’লু’ম, চাঁ’দা’বা’জী কলাপাড়ায় চলবে না- বিএনপির মাইকিং

সৈয়দ রাসেলঃ কলাপাড়ায় শুক্রবার সন্ধ্যার পরে উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ূন সিকদার বরাত দিয়ে মাইকিং হয়েছে। মাইকিং এ বলা হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখন আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। ক্ষমতার পট পরিবর্তনের সুযোগে একটি অপরাধী চক্র আমাদের দলের জ্যেষ্ঠ দু’একজন নেতার নাম ভাঙ্গিয়ে ব্যবসায়ী সহ ব্যক্তি পর্যায়ে মুঠোফোনে চাঁদা দাবী করছে। এসব অপরাধী চক্র যাতে স্বার্থ হাসিল করতে না পারে সে জন্য আপনাদের সতর্ক থাকতে হবে। হিন্দু, বৌদ্ধ এবং খৃষ্টান সম্প্রদায়ের ভাই বোন সহ সাধারন মানুষ যাতে শান্তিতে থাকে সে জন্য আমরা আপনাদের পাশে রয়েছি। আমরা দৃঢ় কণ্ঠে আরো বলতে চাই বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবি.এম মোশারফ হোসেনের নির্দেশ, বিগত সময়ের মতো সন্ত্রাসী কর্মকান্ড, জুলুম, চাঁদাবাজী কলাপাড়া উপজেলায় চলবে না। আমরা চাই কলাপাড়া উপজেলায় সুসাশন প্রতিষ্ঠা হোক। এ জন্য আমার কলাপাড়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহীনিকে সর্বাত্বক সহযোগিতা করতে চাই। কেউ দলের নাম ভাঙ্গিয়ে এসব অপরাধ করলে আমাদের জানাবেন। সেই সব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠিন আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।

আসুন সুখ শান্তি, সম্প্রীতির পতাকাতলে আমরা সমবেত হই। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি গড়তে পারবো আগামীর বাংলাদেশ।

মাইকিং সম্পর্কে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু বলেন, বিএনপি একটি শান্তিপ্রিয় দল এই দলে সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমবাজ, দখলবাজদের কোন ঠাঁই নেই। যেখানেই ওই ধরনের কর্মকাণ্ড পরিলক্ষিত হবে সেখানেই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলে আমাদেরকে খবর দেওয়ার জন্য অনুরোধ রইল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!